রাষ্ট্রপতি ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন লুৎফর রহমান খান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ
রাষ্ট্রপতি ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন লুৎফর রহমান খান

টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের স্বতন্ত্র প্রার্থী থেকে বিপুল ভোটে ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য ৩বারের প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ , ১৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারপারসন ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন ।

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মোটরসাইকেল প্রতীকে ১ লাখ ৬ হাজার ৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ধানের শীষ প্রতীক এস.এম ওবায়দুল হক নাসির।তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করেন। রাজনৈতিক বই

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, টাংগাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মেহেরুন নাহার চৌধুরী লাকী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।