তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, পেট্রোল, অকটেন, ডিজেল ও ভোজ্যতেলসহ সব ধরনের তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে।
সোমবার (২৩ মার্চ) টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিভিন্ন সরকারি কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী অভিযোগ করেন, একটি অসাধু ব্যবসায়ী চক্র সময় সময় কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে কোনোভাবেই অসাধু ব্যবসায়ীদের প্রশ্রয় দেওয়া হবে না। যারা কৃত্রিম সংকট তৈরি করে জনগণকে ভোগান্তিতে ফেলতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি আরও জানান, যানবাহন চালকদের তেল নিয়ে কোনো ধরনের উদ্বেগের কারণ নেই, সরবরাহ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
শহীদ ওসমান হাদির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে এবং সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ittefaq.com.bdওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।