কালিহাতীতে বালু মহালে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ
কালিহাতীতে বালু মহালে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের কালিহাতীতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারজনকে চার লাখ ১০ হাজার টাকা জরিমানা ও একটি ভেকু বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার সল্লা কামাখ্যামোড় ও সল্লা ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম।

অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ৪(খ) ধারা লঙ্ঘনের দায়ে কামাখ্যা ঘাটে মো. নজরুল ইসলামকে এক লাখ টাকা, মো. হাবিবুর রহমানকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মন্ডলবাড়ী ঘাটে মো. ইসমাইল হোসেনকে ৫০ হাজার টাকা এবং সল্লা ঘাটে মো. আসাদকে (৩৮) ১ লাখ টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

টাঙ্গাইলে বালু মহালে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলন বা বালু মহালের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও প্রয়োজনীয় আইনগত ভবিষ্যতেও অব্যাহত থাকবে।