মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
টাঙ্গাইলের মধুপুরে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় হুমায়ুন কবির (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় মধুপুর পৌরসভার বংশাই নদীর ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির উপজেলার মির্জাবাড়ী এলাকার সামছুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ব্রিজের উপর একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী হুমায়ুন কবির গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই মধুপুর থানা পুলিশ ঘাতক বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) দুলাল নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন।
দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে ব্যাঘাত ঘটলেও বর্তমানে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।







আপনার মতামত লিখুন
Array