পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ২:৪৩ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর অত্যন্ত সফল হয়েছে। এই সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে ইতিবাচক আলোচনা হয়েছে।’

আজ রোববার দুপুরে প্রধানমন্ত্রীর তুরস্ক সফর নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপি সরকার ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চীন, তুরস্ক, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, কুয়েত, ব্রিটেনসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান ও এসব দেশের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে।

এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন।