ঘাটাইলে বন খেকোদের থাবায় শাল-গজারির বন, নির্বিকার বনকর্মকর্তারা
টাঙ্গাইলের ঘাটাইাল সংরক্ষিত বনাঞ্চলের গজারি গাছ চুরির হিড়িক পড়েছে। উপজেলার সাগরদিঘী ইউনিয়নের কামালপুর এলাকায় দিনের বেলাতে বন বিভাগের কর্মকর্তাদের সাথে যোগসাজসে এলাকার সংঘবদ্ধ চোরচক্র প্রতিনিয়ত চুরি করছে মুল্যবান গজারি গাছ।
শুক্রবার সরেজমিনে দেখা যায়, ধলাপাড়া রেঞ্জের আওতাধীন সাগরদিঘী বীটের অন্তর্ভুক্ত কামালপুর, মালিরচালা পাহারী অঞ্চলে দুইমাসে প্রায় ২০ লক্ষাধিক টাকার মুল্যবান গজারী গাছ কেটে নিয়েছে এলাকার চিহ্নিত একটি চক্র। বন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা অসাধু কাঠ ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশে ধ্বংস করছে মূল্যবান এ বৃক্ষ।
Advertisement
সমস্ত বাগান দিন দন মরুভুমিতে পরিণত হয়েছে।
স্থানীয়রা জানান, স্থানীয় কাঠ ব্যবসায়ী আসলাম ভূইয়া প্রতিনিয়ত বনের শাল গজারি গাছ চুরি করে বিক্রি করেন। আসলাম ভূইয়া ছাড়াও একাধিক অসাধু কাঠ ব্যবসায়ী এই শাল গজারি গাছ চুরির সাথে জড়িত। সাগরদিঘী বিটের আওতাধীন কামালপুর এলাকার আজিজ মিয়া জানান, আমার বাড়িতে কিছু গজারি গাছ আসলাম ভূইয়ার কাছে বিক্রি করেছি। আসলাম ভূইয়া বন বিভাগ ম্যানেজ করেই গাছ কাটেন বলেও জানান তিনি।
ঘাটাইলের সংরক্ষিত বনাঞ্চলে প্রতিদিন কোনো না কোনো স্থান থেকে গজারি গাছ কেটে নেওয়া হচ্ছে। বিভিন্ন যানবাহনের মাধ্যমে এসব গাছ পাচার হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। ফলে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এসব গজারি গাছ সাবাড় হয়ে একদিকে যেমন রূপ হারাচ্ছে সবুজ প্রকৃতির, অন্যদিকে জীববৈচিত্র্যে দেখা দিয়েছে বিপর্যয়।
এ বিষয়ে অভিযুক্ত কাঠ ব্যবসায়ী আসলাম ভুইয়ার কাছে জানতে চাইলে তিনি কোনো জবাব না দিয়ে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন।
সাগরদিঘি বিট কর্মকর্তা ইউনুস আলী বলেন, বিষয়টি আমার জানা নেই। গাছ কাটার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।






আপনার মতামত লিখুন