দগ্ধ শিশুর চিকিৎসায় সহায়তার হাত বাড়াল ভূঞাপুর প্রশাসন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
দগ্ধ শিশুর চিকিৎসায় সহায়তার হাত বাড়াল ভূঞাপুর প্রশাসন

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের ধুবলিয়া গ্রামের চার বছর বয়সী শিশু রিমা মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছে। শরীরের উল্লেখযোগ্য অংশ পুড়ে যাওয়ায় বর্তমানে কঠিন সময় পার করছে শিশুটি।

এ অবস্থায় রিমার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়েছে ভূঞাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়। সরকারি সহায়তার অংশ হিসেবে দগ্ধ ও শারীরিক প্রতিবন্ধী পুনর্বাসন কার্যক্রমের আওতায় শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিমার অগ্নিদগ্ধ হওয়ার খবর উপজেলা প্রশাসনের নজরে আসার পর তার চিকিৎসায় সহায়তার উদ্যোগ নেওয়া হয়।

পরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সরকারি কর্মসূচির আওতায় প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়। সরকারি সহায়তা পাওয়ায় রিমার পরিবার কিছুটা স্বস্তি পেয়েছে। এতে শিশুটির চিকিৎসা চালিয়ে নেওয়ার সুযোগও তৈরি হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

দুঃসময়ে অসহায় মানুষের পাশে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের মতে, সরকারি সেবা যখন প্রয়োজনের সময়ে মানুষের কাছে পৌঁছে যায় তখন প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের কার্যকর সম্পৃক্ততা তৈরি হয়।

রিমার পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য সহায়তা দেওয়ায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে শিশুটির চিকিৎসা যাতে যথাযথভাবে অব্যাহত থাকে এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহায়তা পাওয়া যায় সেই প্রত্যাশা জানিয়েছেন তারা।

সংবাদটি https://dailybangladesheralo.com/ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।