ঘাটাইলে মেয়াদোত্তীর্ণ ওষুধ নদীতে ফেলার ঘটনায় দুদকের অভিযান
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদোত্তীর্ণ ওষুধ যমুনা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় তদন্তে হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।Lakes & Rivers
সোমবার দুপুরে জেলা দুদকের উপপরিচালক মো. ফখরুল ইসলামের নেতৃত্বে একটি দল ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালায়।
এ সময় হাসপাতালের ওষুধ সংরক্ষণ, মজুত ও বিতরণসংক্রান্ত বিভিন্ন নথিপত্র যাচাই করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ওষুধ কীভাবে সংরক্ষণ করা হয়েছিল এবং সেগুলো যমুনা নদীতে ফেলার জন্য কীভাবে পরিবহন করা হয়েছিল, সে বিষয়েও তথ্য সংগ্রহ করেন দুদকের কর্মকর্তারা।
জেলা দুদকের উপপরিচালক মো. ফখরুল ইসলাম বলেন, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য একটি চুরির মামলা করা হয়েছে। এ ছাড়া আর কোনো মামলা করা হয়নি। আলামত নষ্ট করার জন্য বিভিন্ন ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এখন পর্যন্ত ওষুধগুলোর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো তথ্য দিতে পারেনি।Politics
এর আগে সরকারি হাসপাতালের মেয়াদোত্তীর্ণ এক ট্রাক ওষুধ পাশের উপজেলার যমুনা নদীতে ফেলে দেওয়ার সময় চালকসহ কয়েকজনকে আটক করা হয়। এ ঘটনায় তদন্তের অংশ হিসেবে দুদক এ অভিযান চালায়।







আপনার মতামত লিখুন
Array