ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

ময়মনসিংহ নগরীতে বাস ও সিএনজি অটোরিকশার দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর দেড়টার দিকে নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম সাতজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। পাশাপাশি উদ্ধারকারী দলও সেখানে যাচ্ছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় মুক্তাগাছাগামী সিএনজি অটোরিকশাটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই অন্তত ছয়জনের মৃত্যু হয়। পরে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায়।

দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কী কারণে দুই যানবাহনের মধ্যে এই সংঘর্ষ হয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।