নারায়ণগঞ্জে দুই স্থানে বিস্ফোরণে দগ্ধ ৭
নারায়ণগঞ্জে রাত থেকে ভোর সকাল পর্যন্ত পৃথক দুইটি বিস্ফোরণের ঘটনায় অন্তত সাতজন দগ্ধ হয়েছেন। এর মধ্যে কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন এবং শহরের দেওভোগ জিউস পুকুরপাড় এলাকায় গ্যাস লিকেজ বিস্ফোরণে আরও তিনজন দগ্ধ হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) রাত থেকে ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল আল আরেফিন বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন।
প্রথম ঘটনাটি ঘটে কাঁচপুর এলাকায়। সেখানে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
অন্যদিকে, সকালে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ জিউস পুকুরপাড় এলাকায় বিস্ফোরণের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দগ্ধ ৭ জনকে ঢাকা জাতীয় বার্ন ইউনিট হাসপাতালে ভর্তি করা হয়েছে






আপনার মতামত লিখুন
Array