কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১:২৪ অপরাহ্ণ
কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯

কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে মাদক-সংশ্লিষ্ট ব্যক্তি, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামি রয়েছেন।

রোববার (৮ নভেম্বর) দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মাদক উদ্ধার করা হয়। পাশাপাশি বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

অপরাধ দমন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কিশোরগঞ্জ জেলা পুলিশ।

সংবাদটি angortv.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।