মাভাবিপ্রবি কোয়ালিটি রিভিউ ও র‌্যাঙ্কিং কমিটির সভা ও ওয়েবিনার অনুষ্ঠিত

টাঙ্গাইল সমাচার
প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৫ অপরাহ্ণ
মাভাবিপ্রবি কোয়ালিটি রিভিউ ও র‌্যাঙ্কিং কমিটির সভা ও ওয়েবিনার অনুষ্ঠিত

মোঃ এরশাদ, মাভাবিপ্রবি সংবাদদাতা: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি রিভিউ ও র‌্যাঙ্কিং কমিটির ৩য় সভা ও ওয়েবিনার আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল মোঃ আজীম আখন্দ। ওয়েবিনারে কিউএস র‌্যাঙ্কিং পদ্ধতি ও এতে আবেদনের কৌশলগত দিক নিয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে মূল আলোচনা উপস্থাপন করেন সংস্থাটির আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার রিজিওনাল ম্যানেজার মিস্টার রামি আওয়াদ।

১৪ সেস্টেম্বর ২০২৫ দুপুর দুই টা থেকে ৪ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিজিই গ্যালারিতে অনুষ্ঠিত সভা ও ওয়েবিনারে বিভিন্ন অনুষদের ডীনসহ, কোয়ালিটি রিভিউ ও র‌্যাঙ্কিং কমিটির সদস্যগণ যোগদান করেন।