সখিপুরে ভেজাল কারখানায় তিন লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩২ অপরাহ্ণ
সখিপুরে ভেজাল কারখানায় তিন লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের সখিপুর উপজেলার ৭ নং দারিয়াপুর ইউনিয়নের বংকি পূর্বপাড়া এলাকায় বুধবার দুপুরে অবৈধ জহির সস্ এন্ড চানাচুর কারখানার মালিককে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এর আগেও এ কারখানায় জরিমানা ও সিলগালা করা হয়েছিল। ওই সময় জহির সংবাদকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরন করেছিলেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনী।এ সময় সখিপুর থানার ওসি মোঃ আবুল কালাম ভুঁইয়াসহ প্রশাসনের অন্যান্য লোক জন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনী বলেন,ভোক্তা অধিকার আইন ২০০৯ এ ওই প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।