৩১ দফা বাস্তবায়ন টাঙ্গাইলে বিএনপির মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১২ অপরাহ্ণ
৩১ দফা বাস্তবায়ন টাঙ্গাইলে বিএনপির মতবিনিময় সভা

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কুমুল্লী নামদার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট ফরহাদ ইকবাল।

করটিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রতন সিকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আতাউর রহমান জিন্নাহ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রক্সি মেহেদী, যুব দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবুসহ অন্যরা। এসময় বিএনপি’র অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কারের নকশা নয়, এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও সুস্পষ্ট রূপরেখা। দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে । তারেক রহমানর ৩১ দফা দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে। এছাড়া আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।