মধুপুরে ইয়াবাসেবীকে ৬ মাসের কারাদণ্ড
অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৭ অপরাহ্ণ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়ায় এক ইয়াবাসেবীকে মোবাইল কোর্টের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার স্থানীয়রা তাকে আটক করেন। জানা যায়, তিনি ইয়াবা সেবন করে পরিবারের সদস্যদের ওপর মারমুখী আচরণ করছিলেন।
পরিস্থিতি জানাজানি হওয়ার পর সন্তানের অত্যাচারের কারণে বাবা-মা অভিযোগ দায়ের করলে, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন মধুপুর থানা পুলিশ।
এ সময় রিফাত আনজুম পিয়া জানান, “জনস্বার্থে মাদকের ব্যবহার নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মোবাইল কোর্ট আরও জোরদার করা হবে।”








আপনার মতামত লিখুন
Array