টাঙ্গাইলে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল আইনজীবীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৫ অপরাহ্ণ
টাঙ্গাইলে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল আইনজীবীর

টাঙ্গাইলের সদরে বিদ্যুৎস্পর্শে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম শরিফুল ইসলাম রাজা (৩৫)।

তিনি সদরের বেড়াবুচনা সবুজবাগের প্রবাসী শান্তাহার মিয়ার বড় ছেলে। শরিফুল ইসলাম রাজা বেসকারি সংস্থা সেতু এনজিওর আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে শরিফুল তার স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজা তার ঘরের আইপিএস চেক করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ সময় আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত শরিফুলের পরিবার জানান, তার বাবা শান্তার মিয়া কুয়েত থেকে দেশে আসার পর শরিফুলকে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।