মির্জাপুরে পূজার আয়োজকদের সাথে সাবেক এমপি আজাদের মতবিনিময়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, ধর্মের নাম নিয়ে যারা অন্য ধর্মকে নিন্দা বা আঘাত করে তাদের কোন ধর্ম নেই। আমরা কেন একে অপরের মধ্যে মত পার্থক্য রাখবো। অন্য ধর্মের প্রতি আমাদের যেমন সম্মান আছে আপনারাও সম্মান দিয়ে থাকেন।
টাঙ্গাইলের মির্জাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজার আয়োজকদের নিয়ে বাইপাস বাসস্ট্যান্ড সংলগ্ন লাবু মৃধা ভবনের মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বিদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব একথা বলেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. আব্দুর রউফ সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসীন সাবেক কাউন্সিলর আলী আজম সিদ্দিকী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ গোস্বামী সহসভাপতি সুনীল বর্মন সম্পাদক প্রমথেশ গোস্বামী পূজা উদযাপন ফন্টের আহবায়ক তারাপদ সরকার সহ অন্যরা।








আপনার মতামত লিখুন
Array