টাঙ্গাইলে নকল প্রসাধনী বিক্রির অপরাধে আর্থিক জরিমানা
টাঙ্গাইল পৌর শহরের একটি দোকানে নকল ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রির অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ছয়আনী বাজারের পুষ্প কসমেটিকসে ভ্রামামান আদালতের এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং জেলা পুলিশ টাঙ্গাইল।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল প্রেসবিজ্ঞপ্তিতে জানান, নিষিদ্ধ ও নকল প্রসাধনী সরবরাহ ও বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল কর্তৃক ছয়আনী বাজার পরিচালিত অভিযানে পুষ্প কসমেটিকসের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জব্দকৃত নকল ও নিষিদ্ধ প্রসাধনী বিনষ্ট করা হয়েছে। নকল, ভেজাল ও প্রতারণা রোধে অভিযান অব্যাহত থাকবে।






আপনার মতামত লিখুন
Array