চারদিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজীব, সন্ধান চায় পরিবার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১০:০০ অপরাহ্ণ
চারদিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজীব, সন্ধান চায় পরিবার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া বাজার থেকে নিখোঁজ হয়েছেন মানসিক ভারসাম্যহীন সজীব সিকদার (২৫) নামে এক যুবক।

নিখোঁজের চারদিন পেরিয়ে গেলেও এখনো তাঁর সন্ধান পায়নি পরিবার। সজীবের সন্ধান চেয়ে আকুতি জানিয়েছেন তাঁর পরিবার।

সজীবের মা ফুলমালা বেগম জানিয়েছেন, গত বুধবার (৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে সজীব নিখোঁজ হন। সজীব মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।

ফুলমালা বেগম বলেন, “সজীব বহুরিয়া বাজারে গিয়েছিলেন। এরপর আর বাড়িতে ফিরেনি। সে মানসিক ভারসাম্যহীন, শুধু নাম বলতে পারে, ঠিকানা বলতে পারে না। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।”

নিখোঁজের সময় সজীবের পরনে ছিল বেগুনি কালারের শার্ট এবং টাওজার। তার গায়ের রঙ ফর্সা, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার।

রোববার মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাই কেউ সজীবের সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা ০১৭০৬৬৫০৬১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

মির্জাপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মো. সেলিম মিয়া জানান, মানসিক ভারসাম্যহীন এক যুবকের নিখোঁজের একটি জিডি তাঁর মা করেছেন। পুলিশের পক্ষ থেকে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।