টাঙ্গাইলে শব্দ দূষন নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালিত
অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৯:২০ অপরাহ্ণ
টাঙ্গাইলে শব্দ দূষন নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) টাঙ্গাইল জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে ঢাকা-যমুনাসেতু মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা এলাকায় যানবাহনে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অভিযোগে চারটি গাড়ি থেকে মোট পাঁচটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয় এবং পাঁচ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
টাঙ্গাইল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নওশাদ আলম এবং মোছাঃ সুমনা আকতার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উক্ত আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর।








আপনার মতামত লিখুন
Array