টাঙ্গাইলে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১:১৩ পূর্বাহ্ণ
টাঙ্গাইলে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলে শিক্ষাকে আধুনিক প্রযুক্তির সাথে যুক্ত করে আধুনিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল স্মার্ট বোর্ড এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে শিক্ষাকে শিক্ষার্থীদের কাছে কিভাবে আরও সহজবোধ্য, তথ্যসমৃদ্ধ ও আনন্দদায়ক করা যায় সে বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক।

কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, সকল উপজেলা নির্বাহী অফিসারগণ, সকল সহকারী কমিশনার (ভূমি)গণ সহ টাঙ্গাইল জেলার ৬০টি স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।