জামায়াতে যোগ দিলেন বিএনপির শতাধিক কর্মী-সমর্থক
অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৯:৩৭ অপরাহ্ণ
জামায়াতে যোগ দিলেন বিএনপির শতাধিক কর্মী-সমর্থক
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিএনপি থেকে জামায়াত ইসলামীতে প্রায় শতাধিক কর্মী-সমর্থক যোগদান করেছেন। জামায়াতে ইসলামীতে যোগ দেয়া নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে দামুড়হুদা উপজেলা হউলি মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যোগদান অনুষ্ঠান ও নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন।
হাউলি ইউনিয়নে বিএনপির প্রায় শতাধিক কর্মী সমর্থকরা জামায়াতে ইসলামীতে যোগদান করেন আনুষ্ঠানিক ভাবে। জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিনের হাতে হাত রেখে বিএনপির কর্মী সমর্থকরা যোগদান করেন।






আপনার মতামত লিখুন
Array