ভূঞাপুরে হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেফতার
টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ তিনজন মাদক কারবারি গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) নিকরাইল ইউনিয়ন বাজারে ভূঞাপুর থানার মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- নিকরাইল বাজার কালী মন্দির এলাকার মজনু ডাক্তারের ছেলে মনির খান ওরফে ছদ (৪০), রুহুলী পশ্চিমপাড়ার গ্রামের মৃত খঃ মহাম্মদ আলী’র ছেলে খঃ মন্তাজ আলী (৫৯) এবং ২নং পূনর্বাসন এলাকার আনছের মন্ডলে ছেলে রুবেল (৩৮)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ভূঞাপুর থানা পুলিশ জানায়, মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে ভূঞাপুর উপজেলার নিকরাইল বাজারস্থ মেসার্স আলী ট্রেডার্স এন্ড হার্ডওয়্যার স্টোর দোকানের সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর থানার একটি দল উক্ত স্থানে উপস্থিত হয়ে অভিযান চালায়।
অভিযানে অবৈধ মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের সময় তিনজনকে ২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। জব্দকৃত অবৈধ হেরোইনের বাজার মুল্য ২০ হাজার টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা ও সহায়তার অপরাধে ভূঞাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে জব্দকৃত আলামতসহ আসামীদের দুপুরে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।








আপনার মতামত লিখুন
Array