সখীপুরে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা
টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
৫ নভেম্বর, ২০২৫ বুধবার সখীপুর সরকারি কলেজ ছাত্রাবাস প্রাঙ্গনে আয়োজিত এই ক্যাম্পে বিভিন্ন ধরণের রোগীদের ফ্রী চিকিৎসা সেবা প্রদান ও ঔষুধ সরবরাহ করা হয়।
সেনাবাহিনীর ৯৮ কম্পোজিট ব্রিগেডের ব্যবস্থাপনা এবং ২৪ ইস্ট বেঙ্গলের পরিচালনায় এতে অন্তত শতাধিক রোগীকে চিকিৎসাসেবা, বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
মানবিক এই উদ্যোগের মাধ্যমে গরিব ও দুস্থ জনগোষ্ঠী, নারী ও প্রসূতি রোগী এবং শিশুদের জন্য প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়। একই সঙ্গে দেওয়া হয় বিনামূল্যে ওষুধ।
সাধারণ জনগণের মাঝে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে এবং স্থানীয়রা মনে করছেন, এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম নিয়মিত হলে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা প্রাপ্তি সহজ হবে।
এ সময় অস্থায়ী মেডিকেল ক্যাম্প কর্তৃপক্ষ সাংবাদিকদের জানান, এটি বাংলাদেশ সেনাবাহিনীর চলমান প্রক্রিয়া। ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে এ ধরণের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।








আপনার মতামত লিখুন
Array