সখীপুরে ভোক্তা অধিকারের অভিযান: ৪ প্রতিষ্ঠানকে একলাখ ৮৫ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৭:৪২ অপরাহ্ণ
সখীপুরে ভোক্তা অধিকারের অভিযান: ৪ প্রতিষ্ঠানকে একলাখ ৮৫ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের সখীপুরে চার ব্যবসাপ্রতিষ্ঠানকে একলাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। অভিযানে পৌরসভার উত্তরা মো‌ড়ের সা‌দিয়া কস‌মে‌টি‌কসের মা‌লিক আবদুর রশীদ‌কে অবৈধ ও নিষিদ্ধ প্রসাধন সামগ্রী বিক্রি করায় একলাখ টাকা, সাজ্জাত হো‌টে‌ল অ্যান্ড রেস্টুরেন্টে বাসি খাবার বি‌ক্রি করায় ৭০ হাজার টাকা, রঙ করা মুগ ডাল বিক্রি করায় শালগ্রামপুর সড়কের আল আমীন স্টোরকে ১০ হাজার ও মা‌রিয়া এন্টারপ্রাইজ‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়। এ সময় বিপুল পরিমাণ নকল প্রসাধন সামগ্রী জব্দ ও ধ্বংস করা হয়। অভিযানে পুলিশ ও সেনাবাহিনী সহযোগিতা করে।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে সমগ্র জেলায় এ অভিযান অব্যাহত থাকবে।