কারিগরি শিক্ষায় দেশে দক্ষ জনবল গড়ে তোলা হবে: স্বতন্ত্র এমপি প্রার্থী কর্নেল আজাদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১০:৫৩ অপরাহ্ণ
কারিগরি শিক্ষায় দেশে দক্ষ জনবল গড়ে তোলা হবে: স্বতন্ত্র এমপি প্রার্থী কর্নেল আজাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীর অব: লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদ এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৫ নভেম্বর) রাতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ফাজিলপুর গ্রামে এ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি’র বক্তব্যে স্বতন্ত্র এমপি প্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীর অব: লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদ বলেন, আমি জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। সেই সাথে বেকারত্ব দূরীকরণে মধুপুর-ধনবাড়ী দুই উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে উদ্যেগ নিয়েছি। যাতে করে যে সমস্ত তরুণ শিক্ষার্থীরা এস এসসি পরীক্ষায় যারা আশানুরূপ ফলাফল অর্জন করতে পারে না তাদের কে সেই কারিগরি প্রতিষ্ঠানে উন্নত মানের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে দেশে দক্ষ জনবল গড়ে তোলা হবে। শুধু তাই নয় আমি যদি এমপি হতে পারি তাহলে সরকারের মাধ্যমে কারিগরি শিক্ষার মাধ্যমে সারা দেশেই দক্ষ জনবল গড়ে তোলা যাবে ইনশাআল্লাহ।

এসময় মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরশাফুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক নুরুল আলম মেম্বার, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান, ধনবাড়ীর বিএনপি নেতা মঞ্জু ফকির, যুবদল নেতা মিনহাজ হোসেন, ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেনসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

সভায় মধুপুর-ধনবাড়ীর কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠি’র নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।