মধুপুরে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৮:৪৯ অপরাহ্ণ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত সক্রিয়করণ, পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মধুপুর উপজেলা কনফারেন্স রুমের (৪র্থ তলা) এ প্রশিক্ষণ কর্মশালা ও ত্রৈমাসিক সমন্বয় সভার আয়োজন করে মধুপুর উপজেলা প্রশাসন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, সকল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানগণ এবং উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সচিবরা।







আপনার মতামত লিখুন
Array