টাঙ্গাইলে র‌্যাব পৃথক অভিযানে দুই আসামী গ্রেফতার ও অপহৃত কিশোরী উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৬:৩৬ অপরাহ্ণ
টাঙ্গাইলে র‌্যাব পৃথক অভিযানে দুই আসামী গ্রেফতার ও অপহৃত কিশোরী উদ্ধার

সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের পৃথক তিনটি অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী, হত্যা করার চেষ্টা মামলার আসামী গ্রেফতার এবং অপহৃত এক কিশোরী উদ্ধার হয়েছে। শনিবার (৮ নভেম্বর) পৃথক তিনটি অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলো- টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী সুমন শিকদার (২৭) এবং গোপালপুর উপজেলায় চাচাকে হত্যা করার চেষ্টা মামলার আসামী ভাতিজা শামীম (২৫)। এছাড়াও সখীপুর থানার অপহরণ ও ধর্ষণ মামলার অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে। রোববার (৯ নভেম্বর) সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন এর কোনাবাড়ী থানাধীন আমবাগ মোকসেদ আলী জামে মসজিদের সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সিআর মামলায় আদালত হতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী সুমন শিকদারকে (২৭) গ্রেফতার করে। গ্রেফতারকৃত সুমন শিকদার নাগরপুর উপজেলার রেহাই মিরকুটিয়া গ্রামের মোহর আলীর ছেলে।

একই ক্যাম্পের আরেকটি আভিযানিক দল শনিবার (৮ নভেম্বর) রাতে গাজীপুর কোনাবাড়ী থানাধীন সাদারগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে টাঙ্গাইলের গোপালপুর থানার চাচাকে হত্যা করার চেষ্টা মামলার আসামী ভাতিজা শামীমকে (২৫) গ্রেফতার করেন।

একই ক্যাম্পের অপর আরেকটি আভিযানিক দল শনিবার (৮ নভেম্বর) রাতে গাজীপুর জেলার কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় অভিযান পরিচালনা করে টাঙ্গাইল জেলার সখীপুর থানার অপহরণ ও ধর্ষণ মামলার অপহৃত এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে।