ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

মধ্যরাতে বাসাইলে চলন্ত বাসে আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৮:২৮ পূর্বাহ্ণ
মধ্যরাতে বাসাইলে চলন্ত বাসে আগুন

টাঙ্গাইলের বাসাইলে একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার বাঐখোলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন চলন্ত বাসে আগুনের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী লেনে যানবাহনের ধীরগতি দেখা দেয়। এসময় বাংলা স্টার পরিবহনের বাসটির পেছনে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে বাসে থাকা যাত্রীরা নিরাপদে বের হয়ে আসলেও বাসটিতে আগুন লেগে পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ূন কার্ণায়েন বলেন, ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।