মধুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতি গণমিছিল
অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৩:২৪ অপরাহ্ণ
টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুপুর পৌর শাখার আয়োজনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় মিছিলটি মধুপুর শহীদ স্মৃতি মোড় থেকে শুরু হয়ে থানা মোড় হয়ে মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্তরসহ মূল সড়কগুলো প্রদক্ষিণ করে।
এ সময় মিছিলে নেতৃত্ব দেন মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিজোয়ানউল্লাহ খান রেদুয়ান এবং পৌর আমীর ইকবাল হোসাইন।
মিছিলের সময় নগরী প্রকম্পিত হয় “নারায়ে তাকবির, আল্লাহু আকবর” ধ্বনিতে।
এ সময় টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনের বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোন্তাজ আলীর দাঁড়িপাল্লা জয়ধ্বনিতে মুখরিত হয় জামায়েত ইসলামী নেতাকর্মীরা।
মিছিল শেষে থানামোড় প্রাঙ্গণে বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিজোয়ানউল্লাহ খান ও পৌর আমীর ইকবাল হোসাইন।
ইএইচ






আপনার মতামত লিখুন
Array