মধুপুরে দুইদিন ব্যাপি কৃষি প্রযুক্তি প্রদশর্নী ও উদ্যোক্তা মেলা সমাপ্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ১:৩০ অপরাহ্ণ
মধুপুরে দুইদিন ব্যাপি কৃষি প্রযুক্তি প্রদশর্নী ও উদ্যোক্তা মেলা সমাপ্ত

টাঙ্গাইলের মধুপুরে সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) আয়োজিত দুই দিন ব্যাপি কৃষি প্রযুক্তি প্রদশর্নী ও উদ্যোক্তা মেলা ২২ নভেম্বর শনিবার শেষ হয়েছে। মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পিকেএসএফ এর কারিগরি সহায়তায় উচ্চমূল্যের ফল-ফসলের জাত সম্প্রসারণ বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করা হয়।
এসএসএস আয়োজিত এই মেলায় আর্থিক সহায়তা দেয় ইফাদ ও ডানিডা। শুক্রবার বিকেলে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন। মেলায় ২০টি স্টলে গ্রামীণ পর্যায়ের উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্যসহ অংশ নেন।

শুক্রবার উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন সংস্থার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সন্তোষ চন্দ্র পাল। এতে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।
অনুষ্ঠানের মুল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড.এ.কে ওবায়দুল হক। প্রকল্প সম্পর্কে অবহিত করেন আরএমটিপি প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ও ফোকাল পার্সন প্রদীপ কুমার পাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মধুপুরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খায়রুল ইসলাম, মধুপুর সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান মো. সাইফুল ইসলাম, মধুপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, এসএসএর পরিচালনা পর্ষদের সদস্য উৎপল চন্দ্র পাল, এসএসএস এর সহকারি পরিচালক গাজী মো. এনামুল কবীর প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হোসেন বলেন, আমাদের দেশের বেশিরভাগ মানুষ অনিরাপদ খাবার গ্রহণের ফলে অসুস্থ্য হয়ে পড়েন। পরবর্তীতে কষ্টার্জিত অর্থ চিকিৎসার পেছনে ব্যয় হয়। তাই আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিরাপদ ফল ফসল উৎপাদন ও নিরাপদ খাদ্য গ্রহণ নিশ্চিত করতে হবে। এতে করে কৃষি, কৃষক ও আমরা লাভবান হবো। অপরদিকে নিরাপদ খাদ্য উৎপাদন বাড়াতে পারলে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মূদ্রা অর্জন সম্ভব হবে।
শনিবার সমাপনি দিবসে প্রধান অতিথি ছিলেন মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বাছেদ। ওই অনুষ্ঠানে সেরা উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। এসময় আরএমটিপি প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ও ফোকাল পার্সন প্রদীপ কুমার পালসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি dailyprogotiralo.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।