ভাইরাল লামিসার আলোচিত প্রেমিক সোহাগ টাংগাইল জেলা কারাগার থেকে মুক্তি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১০:১১ অপরাহ্ণ
ভাইরাল লামিসার আলোচিত প্রেমিক সোহাগ টাংগাইল জেলা কারাগার থেকে মুক্তি

‎ভাইরাল লামিসা-র আলোচিত প্রেমিক সোহাগ অবশেষে টাংগাইল জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সন্ধ্যা ৫ টা ২০ মিনিটে তিনি টাঙ্গাইল জেলা কারাফলক থেকে বেরিয়ে আসেন।

‎মুক্তির মুহূর্তে কারা ফটকের সামনে সাংবাদিক ও আত্মীয়-স্বজন,এলাকার গণ্যমান্য ব্যক্তি, বন্ধু-বান্ধব এর উপস্থিতিতে সবাই তাকে ফুলের মালা গলায় পরিয়ে বরণ করে নেন।

‎দীর্ঘ ৪ মাস পর আদালতের নির্দেশনা অনুযায়ী সমস্ত আনুষ্ঠানিকতা পূরণ হওয়ায় সোহাগ গণমাধ্যম কর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে তিনি বলেন-

‎“আমি আইন-আদালত এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ। লামিসা/কে নিয়ে সামনে শান্তিপূর্ণ জীবনযাপন করতে চাই।”

সংবাদটি sorejominbarta.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।