মুকুল একাডেমি ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৩:৪৫ অপরাহ্ণ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সর্বপ্রথম প্রতিষ্ঠিত আধুনিক শিশু নিকেতন মুকুল একাডেমি ৫ম শ্রেনী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টা ৩০মিনিটে অনুষ্ঠিত হয়।মুকুল একাডেমি আয়োজিত স্কুলের অধ্যক্ষ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমানের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকুল একাডেমি পরিচালনা পর্ষদের সভাপতি (ইউএনও)মোঃ আবু সাঈদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রাফিউল ইসলাম, উপজেলা প্রানি সম্পদ অফিসার(ইউএলও)বাহাউদ্দিন সরোয়ার রিজভী, ভেটেরিনারি সার্জন জাফরুল হাসান রিপন, মুকুল একাডেমির উপাধ্যক্ষ রোকসানা খাতুন, অভিভাবক সদস্য মোঃ নজরুল ইসলাম সহ একাডেমির শিক্ষগন উপস্থিত ছিলেন।






আপনার মতামত লিখুন
Array