নাগরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৭:২০ অপরাহ্ণ
নাগরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় টাঙ্গাইলের নাগরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সন্ধ্যায় নাগরপুর উপজেলার চৌরাস্তায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির আয়োজনে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ডেবিট, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলাম মনিরসহ বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

সংবাদটি tangailshomachar.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।