ঘাটাইলে এসএসসি ’৭৯ ব্যাচের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ণ
“এসো মিলি প্রাণের উচ্ছ্বাসে” স্লোগানকে ধারণ করে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৭৯ ব্যাচের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সকালে পাকুটিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে আয়োজিত এই পুনর্মিলনীতে ’৭৯ ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাচের শিক্ষার্থী আব্দুল মজিদ, আব্দুল আজিজ, নজরুল ইসলাম ভূঁইয়া, ওয়াদুল হক খান, জোয়াহের আলী আকন্দ, আব্দুল কালাম আজাদ, শামসুল হক, রুহুল আমীন, ফজলুল হকসহ আরও অনেকে।
সবার মিলন, স্মৃতিচারণ এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।







আপনার মতামত লিখুন
Array