টাঙ্গাইলে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ২:০১ অপরাহ্ণ
টাঙ্গাইলে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

টাঙ্গাইলে ৩ হাজার ৯৪৩ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি কে গ্রেপ্তার করেছেন টাঙ্গাইল র‍্যাব-১৪, সিপিসি-৩ এর সদস্যরা।

টাঙ্গাইল র‍্যাব-১৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন জানান, টাঙ্গাইল র‍্যাব-১৪ এর ক্যাম্পের আভিযানিক দল শনিবার (২৯ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়ক সংলগ্ন ভূঞাপুর গামী পাকা রাস্তার মোড়ে একটি তল্লাশী অভিযান পরিচালনা করে।

উক্ত তল্লাশী অভিযানকালে সিএনজি থেকে ধৃত মাদক কারবারি বান্দরবান জেলার মো. শামসুল আলম (৫০) পালানোর চেষ্টা করলে তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধৃত মাদক কারবারি বিশেষ কৌশলে ইয়াবা ট্যাবলেট খেয়ে পেটের মধ্যে রাখার কথা স্বীকার করে।

পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে পেটের মধ্যে বিশেষ কৌশলে মাদক দ্রব্য সংরক্ষিত রাখার সত্যতা পাওয়া যায়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ৩ হাজার ৯৪৩ (তিন হাজার নয়শত তেতাল্লিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ১ টি মোবাইল ফোন ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৩ হাজার ১৭০ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ১১ লক্ষ ৮৫,০০০ হাজার (এগার লক্ষ পচাঁশি হাজার) টাকা। এ বিষয়ে ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইলের কালিহাতী থানায় আলামতসহ মাদক কারবারিকে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি newsg24.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।