টাঙ্গাইলে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৭:২২ অপরাহ্ণ
টাঙ্গাইলে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস

oppo_2

“নিজের জন্য যুদ্ধ করি, সহিংসতা রোধে একসাথে লড়ি” শ্লোগানকে সামনে নিয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ও রোববার দুই দিনব্যাপী টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া ও কাগমারায় এ অনুষ্ঠানের আয়োজন করেন নারীপক্ষ নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপন কমিটি। কর্মসূচিতে ছিলো ঘোষণাপত্র পাঠ, মানববন্ধন ও আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) অধ্যক্ষ মো. রাশেদুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় সম্পৃক্ততায় নারীর কর্মপ্রসার প্রকল্প পরিচালক রওশন আরা। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন নারী পক্ষের সহ-ব্যবস্থাপক লিপি লিলিয়ান রোজারিও, মানব প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মাহমুদা শেলী, আরপিডি নির্বাহী পরিচালক রওশন আরা লিলি, ওভার নির্বাহী পরিচালক আমেনা মামুন, নির্বাহী পরিচালক নাজমুস সালেহীন। ঘোষনাপত্র পাঠ করেন চ্যাম্পিয়ন আঞ্জুমান।

নারীপক্ষ অধীনে পরিচালিত স্থানীয় সম্পৃক্ততায় নারীর কর্মপ্রসার প্রকল্প সেপটেম্বর ২০২৫ থেকে টাঙ্গাইল সদর উপজেলা কাজ করছে। প্রকল্পের মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য দক্ষতা উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে নারীদের আত্ব-নির্ভরশীল হতে সহায়তা করা হবে।

সংবাদটি mozlumerkontha.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।