ঘাটাইলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দাবী আদায়ে কর্মসুচী নিয়ে আলোচনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ২:৪৫ অপরাহ্ণ
ঘাটাইলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দাবী আদায়ে কর্মসুচী নিয়ে আলোচনা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১৭২টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১১তম গ্রেড প্রদান,একশত ভাগ পদোন্নতি,১০বছরও ১৬বছরে উচ্চতর গ্রেড প্রদান সহ বিভিন্ন দাবি নিয়ে সারাদেশে চলমান আন্দোলন কে আরো বেগমান করার জন্য শিক্ষকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গল বার(২রা ডিসেম্বর) বিকাল ৪টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ঘাটাইল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগন আয়োজিত,প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সমিতির মুহাম্মদ আব্দুর রহমান তালুকদারে সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগন বক্তব্য রাখেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমতিরি সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান(মোস্তাক),বিরাহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আঃ কাইয়ুম,ফুলবাড়ি মানাজি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম,মমরেজ গলগন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহাকারী শিক্ষক নাজমুল সোহাগ,হোসাইন আলম খোকন,কামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।