মধুপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৭:২৭ অপরাহ্ণ
মধুপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

টাঙ্গাইল জেলাধীন মধুপুর উপজেলায় (২০২৫-২৬ আর্থিক বছরে) রবি মৌসুমে উফসী ও হাইব্রিড ধান আবাদ ও উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

০৩ ডিসেম্বর (রোজ বুধবার ) সকালে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এক হাজার কৃষককে ৫ হাজার কেজি উফসী ও হাইব্রিড ধানের বীজ, ১০ হাজার কেজি ডি এপি ও ১০ হাজার কেজি এমওপি সার কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজমী নূর রাত্রি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা , কৃষি সম্প্রসারণ অফিসার এ,বি, এম, খাইরুল আলম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: মিজানুর রহমান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং ‍প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার ব্যক্তিবর্গ। মধুপুরে ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রান্তিক ছোট – বড় কৃষকদের মাঝে উচ্চফলনশীল এই ধানবীজ বিতরণ করা হবে।

সংবাদটি dailybangladesheralo.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।