নাগরপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৭:৪০ অপরাহ্ণ
নাগরপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

টাঙ্গাইলের নাগরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে উপজেলা সরকারি হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ৩ ঘণ্টার কর্মবিরতি পালন করেন তারা।

এ সময় আন্দোলনকারীরা জানান, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদ সৃষ্টির পর থেকে তাতে পদোন্নতির কোন সুযোগ রাখা হয়নি। সরকার বারবার আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করেনি মন্ত্রণালয়। দাবি আদায়ে আগামীকাল দেশের সকল স্বাস্থ্য কেন্দ্রে কমপ্লিট শাট-ডাউন কর্মসূচি দেয়া হয়।

এদিকে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি কর্মসূচির কারণে চরম ভোগান্তিতে পড়েন হাসপাতালে আসা রোগীরা।

সংবাদটি tangailnewsbd.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।