বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানিয়ে প্রশংসিত জামায়াতে ইসলামীর প্রার্থী
অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ২:৫৭ অপরাহ্ণ
টাঙ্গাইল-৫ ( সদর) আসনে বিএনপির প্রার্থিতা ঘোষণার পর নিজের ফেসবুকের পেইজে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী। এতে তিনি ফেসবুকের কমেন্টে ব্যাপক প্রশংসিত হচ্ছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় ৩৬টি আসনে মনোনয়ন ঘোষণা করেন। যার মধ্যে টাঙ্গাইল-৫ ( সদর) আসনে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বিএনপি প্রার্থীর মনোনয়ন ঘোষণার পর সন্ধা ৭টা ৫ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজের পেইজ থেকে পোস্ট দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা কমিটির আমীর আহসান হাবীব মাসুদ। ফেসবুকে তিনি লেখেন “অভিনন্দন সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল – ৫ (সদর) আসন।








আপনার মতামত লিখুন
Array