খালেদা জিয়ার সুস্থতা কামনায় টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে দোয়া

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ২:৫৯ অপরাহ্ণ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে দোয়া

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, পরিপূর্ণ সুস্থ্যতা ও দীর্ঘায়ূ কামনা করে টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ দোয়া মাহফিলের আয়োজন হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনিত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

এ সময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি অধ্যাপক কামরুজ্জামান, সাবেক সভাপতি এডভোকেট আতাউর রহমান আজাদ, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু সহ অন্যরা।

এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।