ঘাটাইলে এনসিপির প্রার্থী সাইফুল্লাহ হায়দার গণসংযোগ করেছেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ২:৫৫ অপরাহ্ণ
ঘাটাইলে এনসিপির প্রার্থী সাইফুল্লাহ হায়দার গণসংযোগ করেছেন

Workflow: {}

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমপি প্রার্থী সাইফুল্লাহ হায়দার নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলা শহর, পৌর এলাকা, গ্রামাঞ্চল ও পাহাড়ি অঞ্চলে গণসংযোগ করেন। এ সময় তিনি সকল ধর্মের মানুষের বাসাবাড়ি, হাট-বাজারের দোকানপাট, পাড়া-মহল্লায় গিয়ে সকল বয়সী ভোটারদের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন এবং কুশলাদি বিনিময় করেন।

এছাড়াও তিনি বিভিন্ন স্থানে পথসভা করেন। এ সময় তিনি জুলাই চেতনা অব্যাহত রাখতে এবং ক্ষুধা-দারিদ্রমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সকলকে এনসিপি’র প্রতিক (শাপলা কলি) মার্কায় ভোট দেয়ার অনুরোধ করেন।

গণসংযোগকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও সহযোগী সংগঠন সমুহের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

সংবাদটি tangailnewsbd.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।