মধুপুর থানায় যোগদান করলেন নতুন ওসি মো. জাফর ইকবাল
অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৬:০৮ অপরাহ্ণ
টাঙ্গাইলের মধুপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. জাফর ইকবাল। তিনি রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই মধুপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করবেন বলে আশা করছেন মধুপুরবাসী।
নতুন অফিসার ইনচার্জের প্রতি মধুপুরবাসীর প্রত্যাশা, সমাজের অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত ও নির্যাতিত মানুষের পক্ষ থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করবেন। পাশাপাশি তিনি সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মধুপুর উপজেলাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত ও জুয়ামুক্ত রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন এমনটিই আশা করছে স্থানীয় জনগণ।
দায়িত্বশীল ও পেশাদার আচরণের মাধ্যমে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় নতুন অফিসার ইনচার্জ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমনটাই আশা করছেন স্থানীয় সুধীজন।








আপনার মতামত লিখুন
Array