মধুপুরে নারী , শিশু ও কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসা শিবির পরিচালিত।
টাঙ্গাইলের মধুপুরে উৎসর্গ ফাউন্ডেশনের আয়োজনে , আই সিডিডিআরবি ও স্ট্যান্ডার্ড চার্টাট এর যৌথ সহযোগিতায় বিনামূল্যে নারী , শিশু ও কিশোরীদের চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম পরিচালিত হয়েছে।
শনিবার ৬ ডিসেম্বর মধুপুর উপজেলার রামজীবন স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এতে স্থানীয় জনগোষ্ঠীর ২৫০ জন শিশু, কিশোরী ও নারীদের মধ্যে এ চিকিৎসা সেবা প্রদান করেছে।
আই সিডিডিআর,বি (icddr,b )এবং স্ট্যান্ডার্ড চার্টাট বাংলাদেশ (Standard Chartered Bangladesh) এর যৌথ উদ্যোগে ও উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ–এর আয়োজনে দেশের ১০০ টি হার্ড টু রিচ এরিয়ায় (প্রত্যন্ত অঞ্চল) – ‘নারী সুরক্ষা’ প্রকল্পের আওতায় বাংলাদেশের নারী ও কিশোরীদের জন্য বিনামুল্যে মেডিকেল ক্যাম্প আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
নারী সুরক্ষা প্রকল্পের যাত্রা শুরুর অংশ হিসাবে ০৬ ডিসেম্বর ২০২৫ (শনিবার), টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার রামজীবন স্মৃতি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
উক্ত মেডিকেল ক্যাম্প থেকে অত্র অঞ্চলের ২৫০ জন নারী, কিশোরী ও শিশু স্বাস্থ্য সেবা গ্রহন করে। ক্যাম্পের সেবার আওতায় ছিল – বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ও পুষ্টি সেবা, জরায়ু ক্যান্সার নির্ণয়ে স্কিনিং বা ভায়া টেস্ট, এছাড়া বিভিন্ন রকম পরীক্ষাঃ রক্তচাপ ও রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস ও হিমোগ্লোবিন পরীক্ষা।
আয়োজকরা জানান , প্রান্তিক পর্যায়ে জরায়ু ক্যান্সার নির্ণয়ে স্কিনিং বা ভায়া টেস্ট করা বিরল। তাদের এই প্রকল্পের আওতায় তারা জরায়ু ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।








আপনার মতামত লিখুন
Array