বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা

ঘাটাইলে অদম্য নারীদের সম্মাননা প্রদান

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৪:৩২ অপরাহ্ণ
ঘাটাইলে অদম্য নারীদের সম্মাননা প্রদান

’’নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধেঐক্যবদ্ব হই,ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই শ্লোগান কে সামনে রেখে আর্ন্তজাতিক নারী নির্যাতন পক্ষ বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে অদম্য নারী পুরস্কার শীর্ষক কার্যক্রমের আওতায় সারা বিশ্বের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আলোচনা সভা অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (৯ডিসেম্বর) এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ইউএনও আবু সাঈদের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ইউইও) মোঃ রাফিউল ইসলাম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হান্নান সরকার,উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মমতাজ বেগম প্রমুখ।অনুষ্ঠানে নারীরা বিভিন্ন কাজে দক্ষতার কারনে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।