টাঙ্গাইলে টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে কফিন মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণ
টাঙ্গাইলে টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে কফিন মিছিল

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে কফিন মিছিল করেছেন নেতাকর্মীদের একাংশ।

বৃহস্পতিবার বিকালে শহরের শান্তিকুঞ্জ মোড় থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এ সময় জেলা বিএনপির সাবেক সহপ্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, সদর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি হাদিউজ্জামান সোহেল, সহসভাপতি মামুন সরকার বক্তব্য দেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ অবস্থায় একটি সিন্ডিকেট টাঙ্গাইল সদর আসনসহ বেশ কয়েকটি আসনের মনোনয়ন ঘোষণা করে। এ অবস্থায় মনোনয়ন ঘোষণা করা ঠিক হয়নি।

বিএনপি নেতা ফরহাদ ইসলামকে মনোনয়নের দাবি জানিয়ে তারা বলেন, সদরে জন্ম এমন কাউকে মনোনয়ন না দিয়ে অন্য উপজেলার একজনকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে তৃনমূলের নেতাকর্মীরা হতাশ।

দ্রুত মনোনয়ন বাতিল করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা।

সংবাদটি bangla.bdnews24.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।