টাঙ্গাইলে মওলানা ভাসানীর জন্ম বার্ষকী উপলক্ষে দোয়া ও আলোচনা
অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৪:১৩ অপরাহ্ণ
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৫ তম জন্ম বার্ষকী উপলক্ষে টাঙ্গাইলে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে সন্তোষে মওলানা ভাসানীর ঐতিহাসিক দরবার হলে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মওলানা ভাসানী ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
মওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর এ.কে.এম মহিউদ্দিনের সভাপতিত্বে ও মহা সচিব মাহমুদুল হক সানু’র সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী সহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।








আপনার মতামত লিখুন
Array