বাসাইলে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৫:২০ অপরাহ্ণ
বাসাইলে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

টাঙ্গাইলের বাসাইলে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে গরীব ও দুস্থ শীতার্ত ৩৪০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার কাউলজানী নওশেরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কাউলজানী ইউনিয়নের বিভিন্ন গ্রামের শীতার্ত নারী-পুরুষের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ১৯ পদাতিক ডিভিশনের ৯৮ কম্পোজিট ব্রিগেডের অধীনে ২৪ ই বেংগল-এর সার্বিক ব্যবস্থাপনায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি dailyprogotiralo.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।