টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৫:০৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) জেলা সদর পানির ট্যাংক সংলগ্ন বধ্যভূমিতে প্রথমে রাষ্ট্রের পক্ষে ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে শ্রদ্ধাঞ্জলি জানান জেলা প্রশাসক শরীফা হক।
এরপর জেলা পুলিশ, সিভিল সার্জন,জেলা পরিষদ, টাঙ্গাইল পৌরসভারসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে শহীদ বুদ্ধিজীবী, বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত ও দেশের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।






আপনার মতামত লিখুন
Array